বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ মানুষের আর্থ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  তথ্য অফিস, রামগড়ের আয়োজনে  রামগড় উপজেলার  ফেনীরকুল মার্মা পাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (২৭ নভেম্বর ২০২২ইং)দুপুরের দিকে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার  মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ জসীম উদ্দিন ।  

প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ জসীম উদ্দিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ তৃণমূল জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে। মানুষ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়েছে।” উক্ত অনুষ্ঠানে ৫-১১ বছর বয়সী সকল ছেলে-মেয়েদেরকে টিকা গ্রহণের মাধ্যমে সরকারের এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বানও জানান। 

উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন মেলারী মার্মা, লামরাও মার্মা এবং অংক্রা মার্মা। উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ – আমার বাড়ি আমার খামার প্রকল্প,নারীর ক্ষমতায়ন,ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।  উক্ত উন্মুক্ত বৈঠকে ফেনীরকুল মার্মা পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit