এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানটি ভিডিও ধারনে ছিলেন কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লেখক সাংবাদিক বাদল আহাম্মদ খান। বার্ষিক ওরছ মোবারকে মিলাদ ও দোয়া মোনাজাতের পর সারারাত ব্যাপী শানে মুর্শিদী ও বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী লতিফ সরকার, খাদিজা ভান্ডারী ও পুলিশ সদস্য ফিরোজ সরকার। এতে দরবারের ভক্ত আশেকান সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় হাজারো মানুষ সারারাত শিল্পীদের গান শুনেন।
তুলাইশিমুল গ্রামবাসীর আয়োজনে পরিচালিত ওরছ মোবারকে দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাবসায়ী হাজী লুৎফর রহমান, র্যাব সদস্য মোঃ রাসেল ভুইয়া, লাকসু ভূইয়া, সলিল মৃধা, ইব্রাহিম মেম্বার, কুদ্দুস ভুইয়া, হানিফ খান, জয়নাল খন্দকার, মনির হোসেন, আবু জাফর জুয়েল, সুলাইমান ভুইয়া, আশিকুর রহমান খাঁন, মহসিন ভূইয়া, আমজাদ ভুইয়া, মোঃ শাহিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।