রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জ্যাকুলিনের জবানবন্দি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা কাল হয়ে দাঁড়িয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের। ২০০ কোটি তছরূপ মামলায় বারবার যেতে হচ্ছে থানায়, গোয়েন্দা সংস্থার কার্যালয়ে। 

এবার বিচারপতির মুখোমুখি হতে হয়েছে বলিউড অভিনেত্রীকে। শনিবার তিনি এ মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অর্থপাচার মামলায় নাম জড়ানোর পর দিল্লির অর্থনৈতিক অপরাধ দমন সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই বিশেষ করে নোরা ফাতেহিকে থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। 

এবার আর্থিক তছরুপের মামলায় বিচারপতির সামনে জবানবন্দি দিলেন জ্যাকলিন। তার বিরুদ্ধে অভিযোগ, দামি উপহার দেওয়ার বিনিময়ে সুকেশ অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন।

শনিবার পটিয়ালা হাউস জেলা আদালতে নিজের জবানবন্দি দেন বলিউড অভিনেত্রী। সেখানেই তিনি জানান, ২০০ কোটির এই মামলায় কোনো ধরনের প্রভাব খাটানো হয়নি তার ওপর।

এই মুহূর্তে দিল্লির তিহার জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর। যদিও অনেকেই বলেন, জ্যাকলিনের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ! ২০০ কোটি টাকার তছরুপ মামলার তদন্তে নেমে এমন কথাই জানতে পেরেছেন তদন্তকারীরা। 

একটি সূত্র দাবি করেছে, সুকেশকে বিয়েও করতে চেয়েছিলেন বি-টাউনের এই মোহময়ী নায়িকা। অভিনেত্রী সুকেশের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের উপহার নিয়েছেন। যদিও এসব বিষয় অস্বীকার করেছেন জ্যাকুলিন।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit