বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দেশে ফিরলেন রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : প্রায় পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রওশন এরশাদের প্রেস উইংয়ের সদস্য কাজী লুৎফুল কবীর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রওশন এরশাদকে বহনকারী বিমানটি দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। রওশন এরশাদকে স্বাগত জানাতে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন।  

রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধু মাহিমা সাদ। বিমানবন্দরে নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ গেটে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এর আগে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit