শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সৌদি আরবের দিকে তাকিয়ে মেসিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। 

তার আগে সন্ধ্য ৭টায় মুখোমুখি সৌদি আরব পোল্যান্ড। রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে সৌদি-পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে মেসিরা। এই ম্যাচে সৌদি আরব যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সি গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সৌদি।

সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড আজ হারলে ২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১। অন্যদিকে রাতের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে সৌদির পরেই থাকবে মেসিরা।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত। 

আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয়, তাহলে আর্জেন্টিনা-মেক্সিকোর পয়েন্ট সামন ৪ হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই শেষ ষোলতে খেলার সুযোগ পাবে। 

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit