বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বিএনপির সমাবেশ সরকারের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে : নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৩০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির এই সমাবেশ সরকারের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে। আমাদের ছোট ভাই নয়নকে খুন করেছেন। নয়নের রক্ত বৃথা যেতে দিব না। তার রক্তের বদলা হিসেবে দেশের গণতন্ত্রকে মুক্ত করে ছাড়ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, দেশের কৃষক শ্রমিক আজ ভালো নেই। পত্রিকায় আসছে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম বেশি। জিনিসের দাম কমে না। দাম বাড়ায় প্রতিবাদ করতে গেলেই গুলি করে বিএনপি নেতাকর্মীদের মারে। বিএনপির সমাবেশে আসতে দিবে না। তাই বাধা দেয়। তারা দুর্নীতি করে।

তিনি আরো বলেন, আমরা চাই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। তখন দেখা যাবে জনগণ খালেদা জিয়া, তারেক রহমানকে পছন্দ করে কিনা? এখন চাপা মারতেছেন সুষ্ঠু নির্বাচন হলে আপনারা একজনও জিতবেন না।

কিউএনবি/বিপুল/২৬.১১.২০২২/ রাত ৭.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit