রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার মানহানির মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৩০ Time View

আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দিন এবং সাংবাদিক সাঈদ আহমেদের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। নোমান গ্রুপের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছে।

বৃহস্পতিবার ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দৈনিক ইনকিলাবের নোমান গ্রুপের বিরুদ্ধে ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে তাদের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে মর্মে দন্ড বিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ঋণের নামে হাতিয়েছে দশ হাজার কোটি টাকা’ শিরোনামে সংবাদের কারণে কোম্পানীর অপূরণীয় ক্ষতি হয়েছে, নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ, প্রতি বছর রপ্তানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ইনকিলাবে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের কারণে দেশে-বিদেশে নোমান গ্রুপের মানহানি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit