রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ধর্ষণের অভিযোগে পপ গায়ক ক্রিসকে ১৩ বছরের জেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : ধর্ষণের অভিযোগে জনপ্রিয় পপ তারকা ক্রিস উ কে ১৩ বছরের জেল দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ের একটি আদালত ক্রিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেন। একই দিন কর ফাঁকির জন্য ক্রিসকে প্রায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানা করে। 

জানা গেছে, ৩২ বছর বয়সী ক্রিস চীন ও কানাডা দু’দেশেরই নাগরিক। চীনে এক অপ্রাপ্তবয়স্ক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়। এই তারকার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল।

গত বছর এক শিক্ষার্থী উ এর বিরুদ্ধে ডেটিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করলে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একে একে ২৪ জন উ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বলে জানিয়েছে রয়টার্স।

অভিযোগকারী ১৭ বছরের তরুণী জানায়, ক্রিস উর সঙ্গে তার পরিচয় হওয়ার পর তিনি তাকে এক পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে ক্রিস তাকে জোর করে মদ্যপান করান এবং পরে তাকে যৌন নির্যাতন করেন।

বেইজিংয়ের চাওয়াং জেলার আদালত বলছে, ওই তরুণী ছাড়াও ২০২০ সালে শেষের দিকে আরও তিন নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করার সত্যতা উঠে এসেছে তদন্তে। ধর্ষণের অভিযোগে গত বছর আগস্টে তাকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। তখন তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

উল্লেখ্য, কানাডার কে-পপ বয়ব্যান্ড এক্সো ব্র্যান্ডের সদস্য ছিলেন ক্রিস উ। ২০১৪ সালে একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ব্যান্ড ছেড়ে চীনে চলে আসেন ক্রিস উ। এখানে এসে গায়ক, অভিনেতা, মডেল হিসেবেও সফল ছিলেন ক্রিস উ।

সূত্র : সিএনএন ও রয়টার্স

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit