রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

আর্জেন্টিনাকে হারানোয় রোলস রয়েস গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হট ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফলে এবার রোলস রয়েস গাড়ি পাচ্ছেন সৌদি ফুটবলাররা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, কাতার থেকে সৌদিতে ফিরলেই দলের প্রতিটি ফুটবলারকে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম ১৭ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।উল্লেখ্য, গত মঙ্গলবারের ম্যাচে ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। তবে দ্বিতীয়ার্ধ্বে ৪৭ ও ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি।

এরপর বহু চেষ্টাতেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। এদিকে ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে জিতল সৌদি আরব। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে মোট দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে। সেবার প্রিকোয়ার্টার খেলেছিল তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit