রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

সবার সমর্থন চায় আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হয়েও আর্জেন্টিনার মতো সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সৌদি। 

সৌদি আরবের বিপক্ষে পরাজয়কে বেদনাদায়ক বলছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

তিনি বলেন, সৌদি আরবের কাছে পরাজয় বেদনাদায়ক। তবে পরের দিন আপনি উঠে দাঁড়ান এবং পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেন। এর বাইরে আর কোনো পথ নেই। আমি সবসময় এটিই বলে এসেছি যে, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে কখন ধাক্কাটা সইতে হয়। কারণ এর আগপর্যন্ত সবকিছু খুব রঙিন ও আনন্দময় ছিল। এখন আমাদের সবার সমর্থন প্রয়োজন।

আর্জেন্টিনার কোচ আরও বলেন, আমাদের সময় যখন ভালো যাচ্ছিল কিংবা এখন যে ধাক্কাটি খেলাম; কোনো সময়ই আমি মানুষের কথা শুনতে চাইনি। তবে সবাই জানে এই দলটি কী দিয়েছে এবং সামনে কী দিতে পারে। আমি আশা করি, তাদের সবার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে এই দলের ওপর।

তিনি আরও বলেন, আমাদের দল ভালো অবস্থায় আছে। শনিবার আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সৌভাগ্যবশত সবকিছু এখনো আমাদের ওপরই নির্ভর করছে। আমরা এখন এ বিষয়েই ভাবছি। আমি সবাইকে বলেছি, ছেলেরাও এটি বলেছে যে, আমরা মাঠে সর্বোচ্চটা নিংড়ে দেব। আমাদের সেই বিশ্বাস আছে। কারণ একটি পরাজয় আমাদের অর্জনে কালি লেপন করতে পারে না। 

আর্জেন্টিনার পরাজয়ের দিন ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ড্র করেছে পোল্যান্ড ও মেক্সিকো। এতে আর্জেন্টিনার জন্য ভালোই হয়েছে। এখন পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে মেসিদের। 

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit