রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে কাতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেলছে কাতার। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া দলটি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি।

শুক্রবার সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে কাতার। টানা দুই ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের পথে বিশ্বকাপের স্বাগতিকরা।

কাতারকে হারিয়ে জয়ে ফিরল আফ্রিকার দেশ সেনেগাল। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল সেনেগাল।

এদিন দোহারের আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। বিরতিতে যাওয়ার আগে ডিফেন্ডার বুয়ালেম খুউখির ভুলে সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় আফ্রিকার দেশ সেনেগাল। 

৪১তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে শটে জালে পাঠান বোলায়ে দিয়া।

বিরতি থেকে ফিরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোল করে ব্যবধানে দ্বিগুণ (২-০) করেন ফামারা ডিয়েদিউ।  খেলার ৭৮ মিনিটে মোহাম্মদ মুনতারির গোলের ব্যবধান কিছুটা কমায় কাতার। 

কিন্তু ৮৪তম মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। এরপর আর কোনো গোল না হওয়ায ৩-১ দলের জয় নিশ্চিত করে সেনেগাল।  

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit