রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

পরবর্তী দুটি ম্যাচ নাও খেলতে পারেন নেইমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়রের গোড়ালির চোট নিয়ে সর্বশেষ খবরের অপেক্ষায় তার ভক্তরা। ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লেসমার একটি আপডেট দিয়েছেন। 

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর তিনি জানান, ডান পায়ের গোড়ালিতে চোট লেগেছে নেইমারের। তার ইনজুরি কতটা গুরুতর, তা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা  অপেক্ষা করতে হবে।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‌‌‘মার্কা’ জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে খেলতে পারবেন না নেইমার, এটুকু নিশ্চিত। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচেও নেইমার অনিশ্চিত।

এদিকে নেইমারের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, নেইমার নিজেও বিশ্বকাপের বাকি অংশে খেলতে চান। চোট নিয়ে বড় শঙ্কা থাকলেও ব্রাজিলিয়ান সুপারস্টার মনে করছেন, হয়তো মাঠে ফিরতে পারবেন।

বইয়ের একটি পাতার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। যেখানে পর্তুগিজ ভাষায় ‘আস্থা রাখুন’ কথাটি ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে, ‘এই বিশ্বাস রাখা যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনকি সেটি বিরুদ্ধস্রোতেও। এটা নিশ্চিত যে সেরাটার দেখা পাওয়া এখনো বাকি। সময় হলেই দেখা পাওয়া যাবে। বিশ্বাস বা আস্থা মানুষ দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে।’

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের এমন খুশির দিনে দুশ্চিন্তা হয়ে আসে নেইমারের চোট।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit