শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি ও ভয়েস তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এই বর্ষীয়ান অভিনেতার আবেদন আমলে নিয়ে দিল্লির হাইকোর্ট শুক্রবার এ বিষয়ে রুল জারি করেছে।

হাইকোর্টের আদেশ অনুসারে অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তার ছবি, নাম অথবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে আদেশ দেওয়া হয়েছে। অমিতাভের ‘পার্সোনালিটি রাইটস’ কে রক্ষা করতেই এই পদক্ষেপ।  

দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা জানিয়েছেন, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তার নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তার অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। তার স্পষ্ট বক্তব্য, তিনি ‘ব্যবহার হতে’ চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন। 

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit