রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

লাশ গুম করতে শিশু আয়ানকে ছয় টুকরো করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩০৭ Time View

ডেস্ক নিউজ : ১০ দিন আগে মুক্তি পণ আদায় করতে অপহরণ করা হয় সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়ানকে। এ সময় চিৎকার করায় শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। পরে তার লাশ গুম করতে ছয় টুকরো করে ফেলে দেয়া হয় বেড়িবাঁধে।

এ ঘটনা তদন্ত করতে গিয়ে ঘটনার অভিযুক্ত আবির আলীকে গ্রেফতার করে খুনের রহস্য উম্মোচন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ইপিজেড এলাকার আলী রোডের বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তি পণ আদায় করতে গত ১৫ নভেম্বর শিশু আয়ানকে অপহরণ করে আবির। তবে আয়ান চিৎকার করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশকে ছয় টুকরো করে দুটি ব্যাগ ভর্তি করে বেড়িবাঁধ এলাকায় নদীর পাশে ফেলে রাখ হয়। ওই শিশুর নিখোঁজের পর আশপাশের সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে আবিরকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহার করা বটি এবং এন্টিকাটার।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়ান। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরী করে তার বাবা সোহেল রানা।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit