বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

অবিলম্বে নীতিমালা চুড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স করে দিতে হবে

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট, চালকের লাইসেন্স প্রদান ও মাহাসড়কের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা এং বিদ্যুৎসাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় সমাবেশ (২৪ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্টিত হয়।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর সভাপতি প্রণব জ্য্যেতি পাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সহ সভাপতি কাওছার আহমদ এর সঞ্চালনায় বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর।

জেলা প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার সোহেল আহমদ, হবিগঞ্জ জেলার দিলাল মিয়া, সেলিম আহমদ, মৌলভীবাজার জেলার রুস্তুম মিয়া, আলী হোসেন, সিলেট জেলা ও মহানগর এর বেলাল আহমদ, শুক্কুর আহমদ, ইয়াছিন আলী, রফিক আহমদ, সাহেদ আহমদ, আব্দুল মালিক, আব্দুস শহিদ, সেলিম আহমদ, মিন্টু যাদব, নুরুল, শরিফুল প্রমুখ।

রাজেকুজ্জামান রতন বলেন, নানা বাঁধা, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সর্বশেষ হাইকোর্ট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেছে। সংগ্রাম পরিষদ গত ১০ বছর যাবৎ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ইজিবাইকসহ ব্যাটাারিচালিত যানবাহন এর চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র” দ্রুত চুড়ান্ত ও কার্যকর করতে আর কোন আাইনগত বাঁধা নেই। রাজেকুজ্জামান রতন অবিলম্বে নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন,সারাদেশের মতো সিলেট নগরীতে অবৈধ কার্ড ব্যবসায়ি ও অসাধু পুলিশ মিলে সুপ্রিম কোর্ট এর রায় আসার মহাসড়কের বিভ্রান্তমূলক ব্যাখ্যা ও বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে ও অলি-গলি থেকে ইজিাইক, রিকশাসহ ব্যটাারিচালিত যানবাহন আটক, রেকারিং এর নামে চালক-মালিকদের কাছ থকে অবৈধভাবে হয়রানি করছে। বক্তাগন অবিলম্বে হয়রানি বন্ধ করে ৫০ লাখ চলক, মালিক, মেকানিক, গ্যারেজ মালিক ও তাদের উপর নির্ভরশীল প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংগ্রাম পরিষদের সংশোধন প্রস্তাব গ্রহন করে ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র আলোকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান, মাহাসড়কের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা এবং বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের রেকার বিল ৫শত টাকা নির্ধারণ করাসহ ৬ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশের শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসঙ্গীত পরিবেশন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit