রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন বুবলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার উত্তরায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বুবলী বলেন, “আজ আমি মিডিয়ায় শাকিব খানের সম্পর্কে বলব। আমি বুঝি না তিনি কেন আমাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলে আসছিলেন।”

বুবলী আরও বলেন, “বিয়ের সময় তিনি আমার থেকে অনেকে কথা গোপন করেছেন। আগের বিয়ের বিষয়ে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছেন। আমি আসলেই জানি না তিনি কেন বা কাকে খুশি করতে এসব করছেন। তাই আমি এ বিষয়ে সবার সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই।”

প্রসঙ্গত, ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

এ বছরের ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের দুই বছরের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit