রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর জিনো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুরের তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জিনো উলফ।  

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা জিনো উলফ গিনেস রেকর্ড অনুযায়ী এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর।  চলতি মাসের ১৫ তারিখে তার বয়স ২২ বছর, ৫২ দিন হয়েছে।

জিনো উলফের পালক আ্যলেক্স উলফ জানিয়েছেন, জিনোর দীর্ঘায়ুর পেছনে নিয়মিত স্বাস্থ্যকর খাবার, চিকিৎসকের পরামর্শ আর যত্ন রয়েছে। দীর্ঘ দিন বেঁচে থাকার জন্য জিনোর আগ্রহকেও কৃতিত্ব দিয়েছেন তিনি। 

অ্যালেক্স জানিয়েছেন, ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর জন্মেছে উলফ। এর দুবছর পর তারা একটি সংস্থার কাছ থেকে কুকুরটিকে দত্তক নেন। সে দিন থেকেই তারা জিনোকে অনেক যত্নে রাখেন। 

তার দাবি, জিনো যখন ছোট ছিল, তখন অন্য কুকুরদের সঙ্গে সমুদ্রের কাছে খেলত। বাড়ির পেছনে ছুটে বেড়াত। এখন বার্ধক্যের কারণে বেশি ঘুম এবং উষ্ণতা পছন্দ করে। চোখের দৃষ্টি আগের চেয়ে কিছুটা কমেছে।

আ্যলেক্স জানিয়েছেন, জিনোর নাম গিনেস বুকে ওঠায় তিনি খুশি। সে কারণেই জিনোকে নিয়ে গাড়িতে দীর্ঘ ভ্রমণ করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit