শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ১৩৫ বছর আগের চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার মর্নিংসাইড এলাকার একটি বাড়িতে ১৩৫ বছর আগের একটি চিঠি পাওয়া গেছে। সোমবার বাড়িটির মেঝের নিচ থেকে বোতলবন্দি চিঠিটি উদ্ধার করা হয়। ওই বাড়িতে পানির পাইপ মেরামতে যান পিটার অ্যালান (৫০) নামের এক মিস্ত্রি। মেঝের একটি অংশ কাটার একপর্যায়ে ভিক্টোরিয়া আমলের ক্যাপসুল আকৃতির হুইস্কির বোতলটি আবিষ্কার করেন তিনি।

বাড়ির মালিক আইলিদ স্টিম্পসনকে বিষয়টি জানান পিটার। চিঠি পড়তে হাতুড়ি দিয়ে বোতলটি ভাঙতে হয় আইলিদকে।মিস্ত্রি অ্যালান বলেন, বোতলটি যেখানে ছিল, ঠিক সে স্থানটি কাটতে পারা সৌভাগ্যের বিষয়। কক্ষটি ১০ বাই ১৫ ফুটের। বোতলটির অবস্থান সম্পর্কে না জেনেই ঠিক এর চারপাশে কাটতে থাকি। এটি অবিশ্বাস্য। অ্যালান আরও বলেন, বাড়িটি প্রথম নির্মাণের সময় গৃহকর্মীর জন্য নির্ধারিত যে কক্ষ ছিল, সেখান থেকেই বোতলটি উদ্ধার করা হয়।

বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে এ বাড়িতে থাকেন আইলিদ স্টিম্পসন। চিঠিতে দুই পুরুষ শ্রমিকের স্বাক্ষর ও তারিখ লেখা। এতে লেখা আছে, জেমস রিচি ও জন গ্রিভ এই মেঝে নির্মাণ করেছেন। কিন্তু তারা হুইস্কি পান করেননি। তারিখটা ১৮৮৭ সালের ৬ অক্টোবর। যদি কখনো কেউ এ বোতলটি পান, তা হলে ভাবতে পারেন আমাদের ধুলো রাস্তার পাশে উড়ছে।

 বাড়ির মালিক আইলিদ বলেন, ১৩৫ বছর পুরনো বোতলটি ভাঙার সময় ভয় পেয়েছিলাম। কিন্তু বোতল ভাঙা ছাড়া চিঠিটি পড়ার কোনো উপায় ছিল না। বোতলের ভাঙা টুকরাগুলো সংরক্ষণ করে রেখেছি। আইলিদকে চিঠিটি সংরক্ষণের পরামর্শ দিয়েছেন স্কটল্যান্ড জাতীয় পাঠাগারের একজন তত্ত্বাবধায়ক।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit