বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ডেনমার্ককে রুখে দিলো তিউনিশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ শক্তিশালী ডেনমার্ককে রুখে দিলো তিউনিশিয়া। ইউরোর সেমিফাইনালে খেলা ডেনমার্কের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে উত্তর আফ্রিকার দলটি। প্রথমার্ধে ডেনমার্কের চেয়ে ভালো ফুটবল উপহার দেয় তিউনিশিয়া। রক্ষণ ও পাসিংয়ে এগিয়ে ছিল তারা। তবে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সুযোগ নষ্ট হয় তিউনিশিয়ার। ৪৩তম মিনিটে তিউনিশিয়ার এক আক্রমণে ইসাম জিবালির সামনে ছিলেন কেবল ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ওয়ান-অন-ওয়ান চ্যালেঞ্জে জিবালিকে রুখে দেন ডেনিশ গোলরক্ষক।

বিশ্বকাপে এ পর্যন্ত ২০ শটের মুখোমুখি হয়ে ১৮টিই প্রতিহত করেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই গোলরক্ষক। প্রথমার্ধে সাকুল্যে তিনটি শট নেয় ডেনমার্ক। সবকটিই ক্রিস্টিয়ান এরিকসেন রচিত আক্রমণ থেকে।দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন জিবালি।

ডেনমার্কের রক্ষণ চিঁড়ে সতীর্থ লাইদুনিকে বল বাড়ান তিনি। লাইদুনি পাস দিতে চেয়েছিলেন স্লিমানিকে। কিন্তু বল প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে প্রতিহত হয়। এর ছয় মিনিট পর ডেনমার্কের গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

ডেডলক ভাঙতে মরিয়া ডেনিশ খেলোয়াড়রা চাপ বাড়াতে থাকে তিউনিশিয়ার রক্ষণভাগে। ৬৯তম মিনিটে এরিকসেনের শক্তিশালী শট ঠেকিয়ে দেন তিউনিসিয়ার গোলরক্ষক দাহমেন। পরের মিনিটেই ডেনমার্কের আন্দ্রেস করনেলিয়াসের প্রচেষ্টা প্রতিহত হয় বারে লেগে।

ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ উপহার দেন তিউনিশিয়ার গোলরক্ষক আইমেন দাহমেন। ডেনমার্কের হ্যান্ডবলের আবেদনে ভিএআরের সহায়তা নেন রেফারি। তবে ভিএআর সিদ্ধান্ত জানায় পেনাল্টির বিপক্ষে। ম্যাচে পাঁচটি সেভ করেন তিউনিশিয়ার গোলরক্ষক।

কিউএনবি/বিপুল/ ২২.১১.২০২২/ রাত ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit