রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুসাহিত্যিক আলী ইমামের প্রতি শেষ শ্রদ্ধাজ্ঞাপন 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলা একাডেমির ফেলো আলী ইমাম কে শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমি। আজ ২২শে নভেম্বর (২০২২ ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত আলী ইমামের মরদেহ বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে বাংলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলী ইমামের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এ সময় আরো ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ শিশুসাহিত্য কেন্দ্র, মাসিক সাহিত্য পত্রিকা শব্দঘর সহ নানা  সংগঠন। শ্রদ্ধাজ্ঞাপন পূর্বে উপস্থিত ছিলেন  কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, কথাসাহিত্যিক এবং কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া,কথাসাহিত্যিক এবং শব্দঘর সম্পাদক মোহিত কামাল, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক মনির হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা মেসবাহউদ্দিন সুমন , অনন্ত উজ্জ্বল, শিশুসাহিত্যিক কামাল হোসাইন, ইমরান পরশ , মামুন সারওয়ার, কবি হানিফ খান প্রমুখ। 

শ্রদ্ধা নিবেদনের পূর্বে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুসাহিত্যিক আলী ইমামের নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বাংলা একাডেমির পরিচালক ড. হাসান কবীর। এ সময় আলী ইমামের পুত্র তানভীর ইমাম অন্তু বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণ ছিল আলী ইমামের প্রিয় জায়গা। এই জায়গাতে তাঁর শেষ বিদায় আমাদের সবাইকে স্মৃতিকাতর করে তুলেছে। উল্লেখ্য যে,শিশু সাহিত্যিক গতকাল ২১শে নভেম্বর ২০২২ সোমবার রাতে প্রয়াত হয়েছেন ।

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit