বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিয়ের কার্ডের সঙ্গে পাঠাতে পারেন এই উপহারগুলো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের জীবনে অনেক সুন্দর কিছু মুহূর্ত আসে। এগুলো হতে পারে বিয়ে, বিয়েবার্ষিকী উদযাপন, জন্মদিন-আরো অনেক কিছু । আমরা এ জন্য সবাইকে দাওয়াত দিই।   বিয়ের ক্ষেত্রে বিয়ের কার্ড দিয়ে সবাইকে দাওয়াত দেওয়া হয়।

এই বিশেষ দিনটির জন্য ভলোটাই বেছে নেওয়ার চেষ্টা করে সবাই। সেখানে আমন্ত্রণ পর্বটা চলে আসে। বর্তমানে দাওয়াত দেওয়ার ধরনেও পরিবর্তন লক্ষ করা যায়। কার্ডের সঙ্গে অনেকে কিছু উপহারও পাঠিয়ে দেয়। যদিও খুব সাধারণ জিনিস দেওয়া হয়, তবুও দেখতে খুব ভালো লাগে। একটু বৈচিত্র্যও আসে। বিয়ের আমন্ত্রণপত্র বিবাহ অভিযানের একটি উল্লেখযোগ্য বিষয়।  নিমন্ত্রিত অতিথিদের কাছে পাত্র-পাত্রীর পরিচয়, বিয়ের স্থান ও সময় জানানোর মাধ্যম হিসেবে এর কদর সবচেয়ে বেশি।

বক্স

একটি বক্সে বিয়ের কার্ডটি রেখে ফুল দিয়ে সাজিয়ে দিতে পারেন। বক্সে মোম বা সুগন্ধি উপহার দিয়ে দিতে পারেন। বক্সের গায়ে আমন্ত্রিত অথিতির নামও লেখা থাকতে পারে। এই বক্সটি প্রয়োজনে অতিথি পরে ব্যবহার করতে পারবে, সঙ্গে আপনার নামও মনে রাখবে।  

কোস্টার বা খোদাই করা কার্ড

উপহারে নতুনত্ব আনতে দিতে পারেন কোস্টার সেট। অথবা পাত্র-পাত্রীর নাম, বিয়ের তারিখ, স্থান-সবই খোদাই করা কোস্টার সেটও দিতে পারেন।  

শো পিস

মানানসই ছোট শোপিস দিতে পারেন কার্ডের সঙ্গে অথবা কার্ডের সঙ্গেই যুক্ত করে দিতে পারেন।

হাতে নকশা করা বক্স

শিল্পের গুরুত্ব সব সময়ই বেশি। উপহার হিসেবে তালিকায় রাখা যেতে পারে কাঠের নকশা করা ছোট বাক্স। ভিন্নতা আনতে হাতে নকশা করা যেতে পারে। কার্ডটি বাক্সের ভেতর রাখতে পারেন।  

গাছ

আপনি যদি গাছ ভালোবাসেন, তাহলে কার্ডের সঙ্গে একটি ছোট গাছ উপহার দিতে পারেন। গাছটি ছোট টবে লাগানো থাকতে পারে। মুন ক্যাকটাস সবার প্রিয়, দেখতেও অনেক সন্দুর, চাইলে সেটি দিতে পারেন। অথবা নার্সারি থেকে বেছে নিতে পারেন।  

সুগন্ধি মোমবাতি

সুগন্ধি মোমবাতির মনমাতানো গন্ধ বারবার আপনার কথা মনে করিয়ে দেবে অতিথিকে। মোমবাতির কৌটোর গায়ে লেখা থাকবে বিয়ে সম্পর্কে সবিস্তার তথ্য। একটু ভিন্নতা আনতে পারেন এভাবে।   

ট্যাগ

একটি সুন্দর পছন্দের উপহার কিনে উপহারের গায়ে লাগেজ ট্যাগ লাগিয়ে দিতে পারেন। সেই ট্যাগেই লেখা থাকবে বিয়ের আমন্ত্রণ।

বাদাম বা শুকনা ফল

বাদাম সবার পছন্দ। একটি শক্ত কাগজের তৈরি নকশা করা বক্সে কার্ডের সঙ্গে দিয়ে দিতে পারেন বাদাম। হতে পারে কাজুবাদাম বা কিশমিশ। খেজুরও দিতে পারেন। আপনার পছন্দমতো শুকনা ফল বা বাদাম দিয়ে সাজিয়ে দিন।

চা

চা খেতে কে না পছন্দ করে। এটি উপহার দিলে চায়ের সঙ্গে আপনাকেও অতিথিরা স্মরণ করবে। এ ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন বক্স, চটের সুন্দর ব্যাগ। এখন বাজারে এ ধরনের ব্যাগ পাওয়া যায়। চা এর ক্ষেত্রে বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের স্বাদযুক্ত চা। যেমন জেসমিন চা, গ্রিন টি, আদা চা ইত্যাদি। এ ক্ষেত্রে টি ব্যাগ বেছে নেওয়া ভালো।  

প্রসাধনী

কার্ডের সঙ্গে দিতে পারেন অর্গানিক প্রসাধনী। যেমন সাবান বা সুগন্ধি।

মধু

মধু সবাই খায়। বিয়ের নিমন্ত্রণ দিতে পারেন মিষ্টি জিনিস দিয়ে। একটি বক্সে মধুর ছোট ছোট বোতলের সঙ্গে নিমন্ত্রণ পাঠিয়ে দিন। আবার বিভিন্ন ধরনের মিষ্টির বক্সও দিতে পারেন।

লকেট

অলঙ্কারও পাঠিয়ে দিতে পারেন। কার্ডের সঙ্গে চটের ব্যাগে বা উপহারের ব্যাগে দিয়ে দিতে পারেন ছোট সুন্দর একটি লকেট।  

চকোলেট বক্স

ছোট-বড় সবাই চকোলেটের ভক্ত, তাই নিশ্চিন্তে দিতে পারেন চকোলেটের বক্স। চকোলেট বিস্কুট এবং চকোলেট আপনার বিবাহের আমন্ত্রণে আনবে বাড়তি সৌন্দর্য।

সূত্র : ওয়েডিং বাজার ডটকম

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit