রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাবির দর্শন বিভাগের মিলনমেলা শুক্রবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মিলনমেলার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার টিএসসিতে এ মিলন মেলা বসবে। এতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মঙ্গলবার দর্শন বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। 

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী নুরুল ইসালাম, অধ্যাপক আজিজুন নাহার ইসলাম, অধ্যাপক হারুন রশীদ, দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহ মো. আসাদুল্লাহ, অধ্যাপক আবু জাফর মো. সালেহ, অধ্যাপক নুরুজ্জামান, অধ্যাপক আ খ ম ইউনুস প্রমুখ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বলেন, এতে প্রায় দুই হাজার নবীণ ও প্রবীণ অ্যালামনাই যোগ দেবেন। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে অবদান রাখা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মিলনমেলা বর্ণিল হয়ে উঠবে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হবে। এ অনুষ্ঠান আয়োজনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, যাদের মেধা ও শ্রমে এ বিভাগ শতবর্ষ পূরণ করেছে, তাদের স্মরণ করা।

তিনি বিভাগের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯২১ সনে কলা, বিজ্ঞান ও আইন এ তিনটি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তখন যে ১২ বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় দর্শন বিভাগ তার মধ্যে অন্যতম। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বর্তমান ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বাস্তবরূপ লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে দর্শন বিভাগে মনোবিজ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ানো হতো এবং মনোবিজ্ঞান, পড়ানোর জন্য অনেক কৃতী শিক্ষকও নিয়োগ করা হয়েছিল। সে অনুযায়ী, ১৯৫২-৫৩ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নাম রাখা হয় দর্শন ও মনোবিজ্ঞান বিভাগ। ১৯৬৫ সনের আগস্ট মাসে মনোবিজ্ঞান দর্শন বিভাগ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র ও স্বাধীন বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ১ জুলাই ২০২১ তারিখ দর্শন বিভাগের ১০০ বছর পূর্ণ হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারি ও নানাবিধ কারণে ওই দর্শন বিভাগের শতবর্ষ উদযাপন করা সম্ভব হয়নি। বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ নভেম্বর ২০২২ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের শতবর্ষ উদযাপিত হবে। তিনি বলেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সূফি মোহাম্মদ মিজানুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit