শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বাংলাদেশে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশে শুটিংয়ে এসে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলে জানালেন বলিউড তারকা নোরা ফাতেহি।

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন নোরা। শুধু তাই নয়, তার সঙ্গে ঝগড়ায় জড়ানোর কথাও নোরা ‘দ্য কপিল শর্মা শো’তে প্রকাশ করেছেন।

শোর এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে।

তিনি বলেন, আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তার পর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।

কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান নোরা ফাতেহি। তবে এর আগেও তিনি বাংলাদেশে একবার এসেছিলেন।

এবারের অনুষ্ঠানে নোরা বলেন, দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বাংলাদেশে আমি বারবার আসতে চাই।

বাংলাদেশ থেকে নোরা গেছেন দুবাইয়ে, কাতার বিশ্বকাপের থিম সংয়ে নোরাও নাচে ঝড় তুলেছেন।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আট বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে কদর বেড়ে যায় তার।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit