বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন আয়োজনে দুপুর ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে ডিসি মো. শাহগীর আলম এর উদ্বোধন করেন। সদর ইউএনও মো.ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার সাইফ-উল-আরেফীন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
ডিসি মো. শাহগীর আলম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা ইউনিয়নের রাজা। কারন এই ইউনিয়নের সেই প্রধান। জন্মনিবন্ধনের ক্ষেত্রে আমরা অনেক পিঁছিয়ে ছিলাম, গত মাসে কিছুটা উন্নতি হয়েছে। জন্মনিবন্ধনের জন্য সকলকে আরো সচেষ্ট হতে হবে। জন্মনিবন্ধন অগ্রগতির জন্য গ্রাম্য পুলিশকে বিভিন্ন উপহার দেওয়ার কথা
বলেন। তিনি আরো বলেন, চেয়ারম্যানদেরকে টাকা দিয়ে উদ্বুদ্ধ করতে পারবো না, তারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে নিজেদের অবস্থান থেকে। টিকাদান কর্মসূচীর ক্ষেত্রে আমরা অনেক পিঁছিয়ে ছিলাম। ৬৩ তম স্থান থেকে এখন আমরা ১৩ তে অবস্হান করছি। তিনি আরো বলেন, মেম্বাররা তার ওয়ার্ডের সকলকে চিনে এবং জানে।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ আগে থেকে অনেক কমে এসেছে। যদি কোন এলাকায় সংঘর্ষ হয় তবে তার দায়-দায়িত্ব সে এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে নিতে হবে। কোন সংঘর্ষের ক্ষেত্রে যদি মেম্বার বা চেয়ারম্যানের কোন ইন্ধন পেয়ে থাকি, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, গ্রাম আদালত আরো সক্রিয় হলে এ সংঘর্ষ থাকবেই না।
সকল মেম্বার এবং চেয়ারম্যানকে গ্রামের হোল্ডিং ট্যাক্স আদায়ের উপর জোড় তাগিদ দিতে বলেন। তাহলে সরকারি টাকার উপর আশা করে থাকতে হবে না ইউনিয়ন পরিষদকে। হোল্ডিং ট্যাক্স আদায় হলে পরিষদ নিজের টাকাই চলতে পারবে। অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সে সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের ১৪০ জন সদস্য অংশগ্রহন করেন।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫