রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কেন্দ্রীয় ছাত্রলীগের  সম্মেলন আগামী  ৮ এবং ৯ ডিসেম্বর

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ৩০ম সম্মেলন আগামী ৮ এবং ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ০২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ০৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার ২১ নভেম্বর (২০২২)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় লিখিত বক্তব্যে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ এর ৩০তম জাতীয় সম্মেলন আগামী ০৮ ও ০৯ ডিসেম্বর আয়োজন করার জন্য অনুমতি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা।
তিনি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সদয় অনুমতিক্রমে  আগামী ০২ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের বার্ষিক সম্মেলন এবং ০৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। 
সংবাদ সম্মেলনে আরো  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় সহ শতাধিক নেতাকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit