রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

হঠাৎ রহস্যময় পোস্ট শ্রীলেখার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র, যা মনে আসে লিখে ফেলেন। তার মরণ হলে কোনো শব্দটি লেখা যাবে না, সে বার্তাও দিলেন সাহস করে। 

সম্প্রতি ফেসবুক পোস্টে শ্রীলেখা লিখেছেন— ‘দয়া করে RIP লিখবেন না আমার শোকে।’ কিন্তু হঠাৎ এমন বার্তা কেন?

কলকাতায় তার ভক্ত-সমর্থকরা মনে করছেন, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলাকে স্মরণ করে তাদের উদ্দেশে এ বার্তা দিয়েছেন শ্রীলেখা। তবে বেশিক্ষণ ফেসবুকে নিজের পোস্টটি রাখেননি শ্রীলেখা। ডিলিট করে দিয়েছেন। কিন্তু তার পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে।

পোস্টে তিনি লিখেছিলেন— অনেক তো বয়স হলো, জীবন কিছু কম দেখলাম না। মা-বাবা নেই, মেয়েটাও বড় বেশি স্বাধীনচেতা। একদিক ভালো আমাদের মতো বুড়ো বয়স অবধি মা-বাবার লেজ ধরা না। কিছু কাজ বাকি সেগুলো তাড়াতাড়ি করে যেতে চাই। নিজের জীবন তো কাটিয়ে ফেলেছি। কোনো খেদ নেই, কোনো অভিযোগ নেই। মৃত্যুকে ভয় করি না; বরং ওটাকে একটা অ্যাডভেঞ্চার মনে হয়। শুধু অনেক লিপস্টিক আছে, ওগুলো কাউকে প্রাণে ধরে দিতে পারব বলে মনে হয় না।

আমার যে চারপেয়ে বাচ্চাগুলো আছে, সেগুলো মেয়ে দেখে নিতে পারবে। সওদা করতে চাই ওপরওয়ালার সঙ্গে। যাদের অনেকটা পথ চলা বাকি তাদের রাখো সুস্থ করে পরিবর্তে যদি ইচ্ছে হয়। আমি প্রস্তুত, আর আপনাদের বলছি দয়া করে RIP লিখবেন না আমার শোকে। আমি আনন্দে যাব। শান্তিতে বিশ্রাম নেব। অযথা চিন্তিত হবেন না। তার চেয়ে অনলাইন ডেটিং বা শপিং করুন।

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/সকাল ১০.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit