শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিলেট থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ শুরু: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না এবং এই তত্ত্বাবধায়ক সরকারের এখন যারা বিরোধিতা করবে তারা গণশত্রু হিসেবে ধিকৃত হবে এবং তাদের চিহ্নিত করা হবে গণশত্রু হিসেবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে সিলেটে এ গণসমাবেশ করে বিএনপি।

মির্জা ফখরুল সিলেটবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা নতুন যুদ্ধে নেমেছেন। এ যুদ্ধ মুক্তির যুদ্ধ। এ যুদ্ধ নিজের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। এ যুদ্ধ নিজের ভোটাধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। শাহজালাল (রহ.) যেভাবে যুদ্ধ করে সিলেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন, আপনাদের সিলেট থেকেই নতুন যুদ্ধ শুরু হলো। এ যুদ্ধ শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ।’

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সন্নিবেশিত করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, ‘সরকার লম্বা লম্বা কথা বলে। তারা বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করেছো। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছো। সে সংবিধান আমরা মানি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দফা এক, দাবি এক- এ সরকারের পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ। আর এর ফয়সালা হবে রাজপথে। রাজপথেই সরকারকে পরাজিত করে জনগণের সরকার করবো।’

‘অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং মধ্যবর্তী বা নির্বাচনকালীন সময়ের জন্য কেয়ারটেকার সরকার করতে হবে,’ বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের বিচার হতে জনতার আদালতে এবং এ বিচার হবে ভোট চুরি ও ডাকাতির জন্য।

সিলেট অঞ্চলের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার দলের শত শত নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু এখন মানুষ জেগে উঠেছে। আর হুমকি দিয়ে লাভ হবে না। দাবি আদায় না করে মানুষ আর ঘরে ফিরে যাবে না। আমাদের লক্ষ্য একটাই- ভোটের অধিকার ফিরিয়ে নেয়া।’

তিনি সব রাজনৈতিক দলকে এ দাবি আদায়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং বলেন, তারা সবাই মিলেই লড়াইয়ের মাধ্যমে সরকারকে পরাজিত করবেন।

শনিবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে পবিত্র কোরআন তেলাওয়াত ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই গণসমাবেশ।

সমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে চেয়ার ফাঁকা রেখে চেয়ারে খালেদা জিয়ার একটি ছবি রাখা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সিলেট বিএনপি নেতা ইমরান আহমেদ চৌধুরী, মিফতাহ্ সিদ্দিকী, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দলীয় নেতা ডা: এ জেড এম জাহিদ হোসেন, খন্দকার আব্দুল মুক্তাদির, সৈয়দ মোজাম হোসেন আলাল, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডা: সাখাওয়াত হোসেন জীবন, নাসের রহমান, জি কে গউছ, কলিম উদ্দিন আহমেদ মিলন, হেলেন জেরিন খান, নিলুফার ইয়াসমিন মনি, সাম্মি আক্তার, আফরোজা আব্বাস, শাম্মি আক্তার, ইসরাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান চৌধুরী, সালাউদ্দিন আহমেদ টুকু, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

কিউএনবি/বিপুল/১৯.১১.২০২২/রাত ৯.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit