শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার ( ১৯ নভেম্বর) উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ হাসিবুর রহমান হাসিব নিজস্ব অর্থায়নে এলাকার দুস্থ ও অসহায় প্রায় দুইশত নারী পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামসুল আলম। মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধামোর ইউপি সদস্য আলহাজ¦ মোঃ আক্তার হোসেন,শাহীরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মোঃ হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও মোঃ শাহীরুল ইসলামকে সাধারণ সম্পাদক সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করে “ধামোর হাট, মানব কল্যাণ সংগঠন” এর নাম ঘোষনা করা হয়।

প্রধান অতিথি বলেন, মানব সেবাই আমাদের স্বপ্ন। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে দুস্থদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। এসময় প্রধান অতিথির মাতা হাসিনা খাতুন ও সুবিধাভোগী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit