শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মতৈক্য প্রতিষ্ঠায় জলবায়ু সম্মেলনের মেয়াদ আরো এক দিন বাড়ল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ নভেম্বর ছিল মিসরে চলমান কপ-২৭ সম্মেলনের শেষদিন। এখনো কোনো চুক্তি চূড়ান্ত না হওয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭-এর মেয়াদ আরো একটি দিন বাড়ানো হয়েছে। প্রায় ২০০ দেশ এই সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে এবং উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণের জন্য পদক্ষেপ নিয়ে সম্মত হওয়ার চেষ্টা করছে। জটিলতা তৈরি হয় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সর্বশেষ এক বক্তব্য নিয়ে।

জোটটি জানিয়ে দিয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ সেলসিয়াসের বেশি হবে না- এমন প্রতিশ্রুতির খেলাপ হয় এমন কোনো চুক্তি মানতে তারা রাজি নয়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ পরিণতি এড়াতে এই তাপমাত্রার বেশি না বাড়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি ও গত বছরের গ্লাসগো কপ চুক্তিতে অন্তর্ভুক্ত আছে বিষয়টি।

গত বৃহস্পতিবার ইইউ একটি চুক্তি পেশ করে, যেখানে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণে তহবিল সরবরাহের উল্লেখ আছে। ক্ষতিপূরণ দিতে ধনী দেশগুলোর অনাগ্রহের মধ্যে একে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইইউ চায় অন্য উন্নত দেশ এতে সম্মত হোক। ইইউ উদ্বিগ্ন যে চুক্তির শেষ পর্যায়ে তাপমাত্রা ১.৫ সেলসিয়াসে রাখার প্রতিশ্রুতিতে আপস করা হবে। শনিবার (১৯ নভেম্বর) কপ-২৭-এ ইইউর প্রধান আলোচক ফ্রান্স টিমারম্যান্স বলেন, ‘আমার কোনো খারাপ সিদ্ধান্তে সম্মত হওয়ার চেয়ে বরং কোনো সিদ্ধান্তই নিতে চাই না।   সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit