শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

উইম্বলডনে নারী খেলোয়াড়দের পোশাকে শিথিলতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : টেনিসের সবচেয়ে প্রাচীন এবং মর্যাদাসম্পন্ন প্রতিযোগিতা হলো উইম্বলডন। বিশ্ব ক্রীড়াঙ্গনে যে কয়েকটি জনপ্রিয় প্রতিযোগিতা রয়েছে তার মধ্যে অন্যতম উইম্বলডন। বর্তমান আধুনিকায়নের যুগেও ঘাসের কোর্টে হয় উইম্বলডন। এখানকার পোশাকেও রয়েছে ঐতিহ্য। সাদা রঙের পোশাক বাধ্যতামূলক। 

নারী খেলোয়াড়রা স্কার্টের নিচে যে ছোট শর্টস (অন্তর্বাস) পরত তার রংও সাদা হওয়া ছিল বাধ্যতামূলক। তবে এখন থেকে সেই নিয়ম শিথিল করল কর্তৃপক্ষ। এখন সাদা ছাড়াও গাঢ় রঙের ছোট শর্টস পরতে পারবেন নারী খেলোয়াড়রা। শুক্রবার অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

অল ইংল্যান্ড ক্লাবের চিফ এক্সিকিউটিভ স্যালি বল্টন এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা ক্রীড়াবিদদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে সবসময় অঙ্গীকারবদ্ধ। তাদের মতামত সবসময় শুনতেও আমরা প্রস্তুত। আমরা সবসময় প্রস্তুত যাতে তারা তাদের সেরা খেলাটা কোনো বাধা-বিপত্তি ছাড়াই খেলতে পারে। আমরা সব ক্রীড়াবিদ এবং স্টেকহোল্ডারদের কথা বলে উইম্বলডনে সাদা পোশাক বিধিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, সামনের উইম্বলডনে নারী খেলায়াড়রা যদি চান তাহলে তারা সাদা ব্যতীত অন্য রঙের ছোট শর্টস পরতে পারেন। আমাদের বিশ্বাস এই নিয়ম পরিবর্তনের মধ্য দিয়ে তাদের খেলায় মনোনিবেশ করতে সাহায্য করবে। তাদের আর দুশ্চিন্তা করতে হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit