বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধে ইরানের নতুন লক্ষ্যবস্তু নিয়ে বাড়ল উত্তেজনা ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১ এইআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘ফাঁকা’ বই প্রকাশ করলেন ১০ হাজার লেখক ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন যে যুদ্ধবিমানের জন্য আক্ষেপ করছে আমেরিকা দুবাই ছাড়ছেন মানুষ, রাস্তায় পড়ে থাকছে হাজারো পোষা প্রাণী ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেড় লাখ টন ডিজেল

সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে —নওগাঁয় খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন প্রায় ১৮ লাখ টন চাল সরকারী গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারী ও বেসরকারী ভাবে আমদানী করা হচ্ছে। এর সাথে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোন শংকা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এ সময় চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন তিনি । পরে চেম্বারের মেম্বারর্স ডে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। উক্ত অনুষ্ঠানের নওগাঁর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন

ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পরিচালক মোসাদ্দেক হোসেন খান টিটু ও য়শোধা জীবন দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশুতি দেন।

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit