রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পার্কে এসে যে কারণে ক্ষেপে গেলেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : কাজের ফাঁকে নিয়মিত শরীরচর্চা এবং যোগব্যায়াম করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি পার্কে গিয়ে মেজাজ হারিয়েছেন এই নায়িকা। 

এর কারণ, বিমানবন্দর কিংবা পাড়ার রাস্তা— তারকাদের বের হতে দেখলেই ছুটে আসেন ফটোগ্রাফাররা।  ব্যাপারটি খুব একটা পছন্দ করেন না ক্যাটরিনা কাইফ। কিন্তু নিজের মান রাখতে মাঝেমাঝে হাসিমুখে পোজ় দেন। 

কিন্তু পার্কে শরীরচর্চা করতে গিয়েও তিনি ফটোগ্রাফারদের আড়াল করতে পারেননি। তাই সেসময় তার ছবি তুলতে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন ক্যাটরিনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ঘটনাটি শুক্রবারের। মুম্বাইয়ের একটি পার্কে বন্ধু ইয়াস্মিন করাচিওয়ালার সঙ্গে সান্ধ্য ভ্রমণে বের হয়েছিলেন ক্যাটরিনা। আশপাশের মানুষও সেখানে নিয়মিত জগিং করতে বা হাঁটতে আসেন। 

কিন্তু শুক্রবার ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখা মাত্রই ক্যামেরা নিয়ে জড়ো হতে শুরু করেন ফটোগ্রাফাররা। তারা ছবি, ভিডিও তোলা শুরু করতেই ক্যাটরিনা বলেন, ‘শোনো শোনো, ক্যামেরা নীচে করো। আমরা এখানে শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো সময় কাটাতে চাইছি। 

কিন্তু তারপরও কেউ কেউ ফোনে ছবি তুলতে যাচ্ছিলেন। ক্যাটরিনা তাদের উদ্দেশেও বললেন, ‘দয়া করে ফোনটাও নীচে নামাও। একদম ছবি তুলবে না।’

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit