রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মালয়েশিয়ার প্লেন ভূপাতিত: দুই রুশ, এক ইউক্রেনীয়কে যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ১৭ ভূপাতিত করার দায়ে দুই রুশ নাগরিক ও এক ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি ডাচ আদালত। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে ওই মালয়েশীয় যাত্রীবাহী প্লেনটি ভূপাতিত করা হয়। এতে প্লেনের ২৯৮ জন আরোহী নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জন ক্রু মেম্বার ও ১৭টি দেশের ২৮৩ জন যাত্রী ছিলেন। 

সাজাপ্রাপ্ত রুশ নাগরিক ইগর গিরকিন ছিলেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সাবেক কর্নেল ও সার্গেই দুবিনস্কি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-তে কর্মরত ছিলেন। আর ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদী লিওনিদ খারচেনকো ২০১৪ সালের জুলাইয়ে দোনেৎস্কে একটি কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিতেন বলে ধারণা করা হয়। 

এ মামলায় চতুর্থ সন্দেহভাজন ছিলেন আরেক রুশ নাগরিক ওলেগ পুলাতভ। রুশ বিশেষ বাহিনী স্পেৎসনাজ-জিআরইউর সাবেক এই সৈনিককে খালাস দেওয়া হয়। দোষী সাব্যস্ত প্রত্যেকেই বিচারকার্যে অংশ নিতে অস্বীকৃতি জানান। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। অর্থাৎ সাজাপ্রাপ্তদের সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম।

মালয়েশীয় প্লেনটি ২০১৪ সালে রুশ বিচ্ছিন্নতাবাদীপন্থি ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের মাঝখানে পড়ে গিয়েছিল। ওই সময় গোলাবর্ষণে বিমানটি ভূপাতিত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর প্রায় নয় মাস পর নেদারল্যান্ডসের আদালত এই রায় দিলেন। 

সূত্র: সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit