শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শুষ্ক আবহাওয়ায় পড়তে পারে কুয়াশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : দেশের আবহাওয়া আজ শুক্রবার শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। সবশেষ শুক্রবার (১৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আর ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের তামিলনাড়ু-পূন্ড্রচেরি ও দক্ষিণ অন্ধপ্রদেশের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে আজ শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আগামী তিনদিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit