বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন

চৌগাছায় একরাতে চারটি চার্জার ভ্যান চুরি

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৪২ Time View
এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় একটি বাড়ি থেকে এক রাতে চারটি চার্জার ভ্যান চুরির হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের তবিবর রহমান চুন্নুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া চার ভ্যানের মালিক তবিবর রহমানের বাসায় ভাড়া থাকেন। দিনমুজুর চার ভ্যানমালিকের বাড়ি যশোর ও সাতক্ষিরা জেলার বিভিন্ন উপজেলায়। তারা ভ্যানে করে চৌগাছা উপজেলা ও শহরের পার্শ্ববর্তি এলাকায় সিমাই ও নুডুলস বিক্রি করেন। তারা শহরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ভাড়ার বাসায় রাত্রি যাপন করেন।

ভ্যানের মালিকরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ছায়াবাড়িয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আরশাদ আলী ও তার ভাতিজা আকরাম আলী, একই উপজেলার পুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে কামরুজ্জামান এবং সাতক্ষিরা জেলার তালা উপজেলার বারুই গ্রামের শাহাব্দ্দুীনের ছেলে রাজু বিশ্বাস। চুরি যাওয়া ভ্যানের মালিকরা জানান, তারা এক সপ্তাহ আগে তারা ৫ জন মিলে চৌগাছা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তবিবর রহমান চুন্নুর বাড়ী ভাড়া করেন।  তারা মাসিক ৩ হাজার টাকায় টিশেডের দুটি রুম ভাড়া নেয়। রাতে তাদের রুমের সামনে ভ্যান চার্জে দেন। 

রাতে কোনো সমস্যা হবেনা বলে নিশ্চয়তা দেয় বাসার মালিক। প্রতিদিনের মতো তাদের রুমের সামনে ভ্যান চার্জে রেখে ঘুমিয়ে পড়ে। গভির রাতে চোরেরা তাদের রুমের বাইরে থেকে লক করে দিয়ে ভ্যানের তালা ভেঙ্গে ৫ টি ভ্যানের মধ্যে চারটি নিয়ে যায়। টিনশেডের সবগুলো কক্ষে বাইরে থেকে লক করলেও একটি কক্ষ লক করেনি চোরেরা। তারা রাত আনুমানিক দুইটার দিকে উঠে দেখে তাদের রুমে বাইরে থেকে লক করা। এসময় জানালা দিয়ে দেখতে পায় তাদের ভ্যান নেই। তারা ডাক চিৎকার করলে যে রুম লক করেনি সেই রুমের ভাড়াটিয়া উঠে সব রুম খুলে দেয়।

ডাক চিৎকার শুনে রাতের চৌগাছা থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালেও বাসা মালিককে জানালে অনেক দেরিতে পৌছানোর অভিযোগ করেন তারা। স্থানীয় পৌর কান্সিলর জিএম মোস্তফা বলেন,  বৃহস্পতিবার  রাতে আমার চাচার বাড়ীর ভাড়াটিয়া দের ৪ টি ভ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা। চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম বলেন, রাতে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit