রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কেন জয়াকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন অমিতাভ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : এক প্রতিযোগীর সঙ্গে কথা বলাকালীন অমিতাভ বচ্চন এতদিনের গোপন রহস্য ফাঁস করলেন। জানালেন, কোন বিশেষ কারণে জয়াকেই স্ত্রী হিসেবে বেছে নেন তিনি।

বলিউড তারকাদের বাস্তবের জুটিগুলির মধ্যে সবসময়ই সেরার তালিকায় থাকবে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাম। পর্দায় যেমন তাদের ম্যাজিক বরাবরই নজরকাড়া। তেমনই তাদের বাস্তব জীবনও ছবির থেকে কম কিছু নয়। একাধিক সময়ে জয়ার সঙ্গে বিয়ের নানা স্মৃতি অনুরাগী থেকে দর্শকদের সামনে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি বিগ বি জানালেন, কেন তিনি জয়াকে স্ত্রী হিসেবে বেছে নেন।

ছোট পর্দার সঙ্গে বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন। বয়স যে তার কাছে একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করে দেন। একাধিক ছবির কাজের সঙ্গে সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন তিনি। তাকে ছাড়া ‘কেবিসি’ দেখার কথা ভাবতেই পারেন না দর্শকেরা। সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে কথা বলাকালীন অমিতাভ বচ্চন এতদিনের গোপন রহস্য ফাঁস করলেন। জানালেন, কোন বিশেষ কারণে জয়াকেই  স্ত্রী হিসেবে বেছে নেন তিনি।

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪’র একটি প্রোমো শেয়ার করা হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, এক প্রতিযোগীর লম্বা চুলের প্রশংসা করেন বিগ বি। আর কথা বলতে বলতেই তিনি জানিয়ে দেন যে, জয়া বচ্চনের লম্বা চুলের জন্যই তিনি তাকে বিয়ে করেন। অমিতাভ বচ্চন বলেন, ‘আমি আমার স্ত্রীকে এই জন্যই বিয়ে করেছিলাম, কারণ ওর চুল অনেক লম্বা ছিল।’ বিগ বি-র এমন কথা শুনে সেখানে উপস্থিত দর্শকেরা হাততালিতে ভরিয়ে দেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোয়ের সাম্প্রতিক এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া বচ্চন। সেখানেই বর্তমান প্রজন্মের ভালোবাসা থেকে বিয়ে কিংবা সম্পর্ক প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন।

জয়া বচ্চন পুরনো দিনের স্মৃতির পাতা উল্টে জানালেন, তার সঙ্গে অমিতাভ বচ্চনের বিয়ে হওয়ার কথা ছিল অক্টোবরে। কিন্তু তারা দ্রুত বিয়ে সেরে ফেলতে কিছুটা বাধ্য হন। কারণ, বিয়ের আগে তাদের একসঙ্গে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছিল না পরিবার। নিজের প্রেমকাহিনীর স্মৃতিচারণা করে জয়া বচ্চন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা অক্টোবরে বিয়ে করব। কারণ, বিয়ের পর জানতাম আমার কাজ করা কিছুটা কমে যাবে। কিন্তু ও (অমিতাভ বচ্চন) আমায় বলেছিল যে, ‘আমি অবশ্যই চাইব না যে একজন স্ত্রী ৯টা- ৫টা কাজ করুক। তুমি কাজ করো। কিন্তু প্রতিদিন নয়। তুমি তোমার নিজের প্রোজেক্ট বেছে নাও। আর সঠিক ব্যক্তির সঙ্গে কাজ করো।’

বিয়ের আগে আমাকে এই শর্ত দিয়েছিল।’ অমিতাভ বচ্চন এবং জয়া বিয়ে করেন ১৯৭৩ সালের ৩ জুন। আগামী বছর অর্থাত, ২০২৩ সালে তারা নিজেদের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করবেন।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit