রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডলার সংকটের প্রভাব শিক্ষাখাতেও, শিক্ষার্থীদের ফাইল খুলছে না ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বিদেশে পড়ার জন্য খরচ বাবদ ডলার নিতে হলে দেশের অথোরাইজড ডিলার ব্যাংকে (এডি) ফাইল খুলতে হয়। যার মাধ্যমে বিদেশে ডলার পাঠানো হয়। কিন্তু বর্তমানে দেশে ডলার সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নতুন করে ফাইল খুলছে না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের বিদেশে উচ্চ শিক্ষা।

এ বিষয়ে মিউচুয়াল স্ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডলার সংকটের কারণে স্টুডেট ফাইল খোলা আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে বিদেশগামী একজন শিক্ষার্থী ২০-৩০ হাজার ডলার পর্যন্ত বিদেশ পাঠান। পাঁচজন ছাত্রের টিউশন ফি পাঠানো হলে সেটির পরিমাণ লাখ ডলার ছাড়িয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে যে কোনো ব্যাংকের জন্য ১ লাখ ডলার অনেক মূল্যবান। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই আপাতত বিদেশগামী শিক্ষার্থীদের ফাইল খোলা বন্ধ রেখেছি।

মিউচুয়াল ট্রাস্ট, ব্র্যাক, দ্য সিটি, ইস্টার্ন, ব্যাংক এশিয়া, সাউথইস্ট, প্রাইম ও প্রিমিয়ার ব্যাংকসহ ১২ থেকে ১৪টি বাণিজ্যিক ব্যাংক বিদেশে শিক্ষাপ্রত্যাশীর নতুন ফাইল খুলে থাকে। ডলার সংকটে পড়ায় এসব ব্যাংক জরুরি আমদানি কাজের জন্য এলসি খোলার মধ্যে সীমাবদ্ধ আছে। মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, খাদ্য ও জ্বালানির মতো জরুরি পণ্য আমদানিকে অগ্রাধিকার দিচ্ছে তারা।

এ বিষয়ে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, একটি ফাইল খুললে তিন-পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে নিয়মিত ডলার পাঠাতে হয়। দেশে এখন ডলারের তীব্র সংকট চলছে। এ কারণে আমরা আপাতত নতুন ফাইল খোলা বন্ধ রেখেছি। পুরনো খোলা ফাইলগুলোই সচল রাখা হচ্ছে।

সূত্র : বাংলানিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit