শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল ইউক্রেনীয় সেনারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় বুধবার সকালে যে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছিল সেটি ইউক্রেনের সেনারা ছুড়েছে। মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আটকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইউক্রেনের সেনারা। সেই ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডের সীমান্তবর্তী গ্রাম পিওদোর ভেতর গিয়ে বিস্ফোরিত হয়। এতে দুইজন নিহত হন।

বুধবার পোল্যান্ডের কর্মকর্তারা জানান, তাদের সীমানার ভেতর বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এতে করে ধারণা করা হয় রাশিয়াই হয়ত পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু রাশিয়ার তৈরি যুদ্ধাস্ত্র ইউক্রেনও ব্যবহার করে— দেশটির কাছে রাশিয়ার তৈরি এস-৩০০ গ্রাউন্ড টু এয়ার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র আছে।

এদিকে পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তাছাড়া জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুরুতেই জানিয়েছিলেন, তারা প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়নি। 

এছাড়া  ক্ষেপণাস্ত্র পড়ার পর রাশিয়াও জানিয়েছিল, তারা পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সঙ্গে জড়িত না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় বলেছিল, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে কোনো লক্ষ্যের ওপর আঘাত হানেনি রাশিয়া।’

তবে পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র পড়ার দায় সরাসরি রাশিয়ার ওপর চাপিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রাশিয়াকে দায়ী করে জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘আজ যা ঘটেছে, এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। আমরা এ নিয়ে বলেছি। সন্ত্রাসবাদ আর শুধুমাত্র ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ইতিমধ্যে মলদোভায় ছড়িয়েছে। আর আজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে, আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের মানুষের সমবেদনা নেবেন আপনারা।’

 

সূত্র: রয়টার্স, এপি

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit