রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

হাইপের ফাঁদে পা দিতে চান না মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনাই ফেবারিট- এমন হাইপ অনেকদিন ধরেই উঠেছে বিশ্ব ফুটবলে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সবাই উৎসুক হয়ে আছে, মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখার জন্য। তবে বাইরের লোকের কথায় কান দিতে নারাজ আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

তিনি নিজেকে এবং দলকে এসব হাইপ থেকে দূরে রাখতে চান। সর্বশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দুর্দান্ত একটা দল নিয়ে কাতারে গেছে। দলের সবাই অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। তাই একে অন্যকে খুব ভালোভাবে জানেন। কিন্তু মেসি বিশ্বকাপ পরিকল্পনা কষছেন মাটিতে পা রেখে। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। সব দলকে হারানোই কঠিন হবে।  ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। অবশ্য তারাও আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে খেলাও কঠিন। ‘

তিনি আরও বলেন, ‘আমরা ভালো ফর্ম নিয়ে বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা এই হাইপের ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না যে, আমরা ফেভারিট এবং আমরা (বিশ্বকাপ) জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে। আমাদের ভালো একটি দল আছে এবং খেলোয়াড়রাও ভালো ফর্মে আছে। আমরা লড়াই করব। এটাই লক্ষ্য। তবে প্রথমে আমাদেরকে প্রথম ম্যাচ জেতার দিকে মনোযোগ দিতে হবে। ‘

মেসি আগেই বলেছিলেন, এবারের আসরের অন্যতম ফেবারিট ব্রাজিল আর ফ্রান্স। আর্জেন্টিনা অধিনকের মুখে শোনা গেল তার পুনরাবৃত্তি, ‘ফ্রান্স ভালো দল। তাদের কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়েছে, কিন্তু তাদের দলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে এবং এমন একজন কোচ আছেন, যিনি দীর্ঘদিন ধরে প্রায় একই দলের সঙ্গে কাজ করছেন। গত বিশ্বকাপও জিতেছেন। ব্রাজিলেরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, বিশেষ করে আক্রমণভাগে। তাদের ভালো নাম্বার নাইন আছে, নেইমার আছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit