রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নাসার চাঁদে অভিযানের রকেট উড়তে পারে বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারিগরি সমস্যায় দুই দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও চাঁদের উদ্দেশে রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। চাঁদে নতুন অভিযানের প্রস্তুতি হিসেবে বুধবার তৃতীয়বারের মতো রকেটটি উৎক্ষেপণ করার চেষ্টা চালানো হবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি বুধবার চাঁদের উদ্দেশে পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নাসার সদর দপ্তর থেকে আর্টেমিস-১ নামে এ প্রকল্পের ব্যবস্থাপক মাইক সারাফিন বলেন, ‘আমাদের সময় আসছে। এবং আমরা আশা করছি যে, সময়টি বুধবার। ’

আর্টেমিস-১ প্রকল্পটি হচ্ছে নতুন চন্দ্র অভিযানের জন্য মানুষবিহীন মহাকাশযান নিয়ে পরীক্ষামূলক এক মিশন। এরপর আর্টেমিস-২ প্রকল্পের অধীনে ২০২৪ সাল নাগাদ মানুষসহ অভিযান পরিচালনা করা হবে। চাঁদে মহাকাশ গবেষকদের স্থায়ী অবস্থান গড়ার উদ্দেশ্যেই পরিচালনা করা হচ্ছে এই অভিযান। বলা হচ্ছে, ভবিষ্যতে অনেক দূরের মঙ্গলগ্রহে অভিযান পরিচালনার জন্য মধ্যবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে চাঁদকে।

চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন পড়ার ৫০ বছর পর আবারও এ ধরনের একটি অভিযান চালাতে যাচ্ছে নাসা। আর্টেমিস-১ প্রকল্পের ‘স্পেস লঞ্চ সিস্টে’ (এসএলএস) রকেট এখন পর্যন্ত নাসার বানানো সবচেয়ে শক্তিশালী রকেট।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit