বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বাসে অগ্নিকাণ্ডে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ অভিযোগ পত্র গ্রহণ করেন।

রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ মামলায় আদালত ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে সোহরাব নামের আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

আসামিরা হলেন, মো. শহীদ বেপারী, মো. স্বপন রেজা, মো. নাঈম হাসান মীরা, আলাউদ্দিন প্রকাশ সিফাত, মো. হৃদয় হাসান পারভেজ, মো. মনির হোসেন, ওবায়দুল ইসলাম ও সোহরাব হোসেন। এদের মধ্যে সোহরাব পলাতক। 

২০২১ সালের ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। ঘটনার পর কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় রাজধানীর রামপুরা থানার উপ পরিদর্শক মো. মারুফ হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ভূইয়া আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit