রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : দেশে আরও আটজনের প্রাণ কেড়ে নিল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। একই সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯২ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৬৯২ রোগীর মধ্যে ঢাকার ৩৭২ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯ হাজার ৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৩৫ জন। আর ঢাকার বাইরে ১৭ হাজার ৪৫৭ জন। এছাড়া ডেঙ্গু থেকে সেরে ওঠার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২৮ হাজার ৭৪৩ জন। আর ঢাকার বাইরে ১৪ হাজার ৫৬৪ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রকোপ চলাকালে ২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। পরের বছর ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের। তবে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ ভয়াবহতায় রূপ নিয়েছে। গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit