রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

জুজুৎসুতে স্বর্ণপদক জয়ী সুমনকে সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : আবুধাবি ওয়ার্ল্ড জুজুৎসু (এক ধরনের মার্শাল আর্ট) চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী মোহাম্মদ আরিফুর রহমান সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।

এসময় আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সহ-সভাপতি শেখ বাবুল ও অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, যুবলীগ নেতা রেদওয়ানুল হক দুলাল, কারাতে প্রশিক্ষক খাজা ইউনুছ ইসলাম ইদুল প্রমুখ। স্বর্ণপদক জয়ী কুড়িগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর আবুধাবি ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ১০১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৬৯ কেজি ফাইটিং দো-ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক এবং ফাইটিং সিঙ্গেল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক গ্রহণ করেন কুড়িগ্রামের কৃতি সন্তান সুমন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit