শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টিকিটের টাকা ফেরত না দেওয়ায় এয়ার ইন্ডিয়াকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাননি। তাই টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়াকে জরিমানা করলো মার্কিন পরিবহন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা। 

‘ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন’ জানিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম বাবদ ১২ কোটি ১৫ লাখ ডলার এবং জরিমানা হিসেবে দিতে হবে ১৪ লাখ ডলার। 

সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মহামারী চলাকালীন ফ্লাইট বাতিলের ঘটনায় এই জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, ফ্লাইট বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত পান। কিন্তু অভিযোগ, এয়ার ইন্ডিয়া ফ্লাইট বাতিল ঘোষণা করলেও সেই ফ্লাইটের যাত্রীদের টাকা ফেরত দেয়নি অথবা বিলম্ব করেছে। যদিও এই ঘটনা যে সময়ের তখন এয়ার ইন্ডিয়া সরকারের হাতে ছিল। এখন টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে।

মার্কিন পরিবহন সচিব জানিয়েছেন, একটি ফ্লাইট যখন বাতিল হয়, যাত্রীরা খুবই হয়রানির মধ্যে পড়েন। তাই তাদের যত দ্রুত সম্ভব টিকিটের দাম ফিরিয়ে দেওয়া জরুরি। কিন্তু তা না হলে আমেরিকার যাত্রীদের তরফ থেকে আমাদের পদক্ষেপ করতে হয়। যাতে যাত্রীরা দ্রুত টিকিটের টাকা ফেরত পান।

শুধু এয়ার ইন্ডিয়া নয়, এমন অভিযোগে জরিমানা করা হয়েছে আরও পাঁচটি এয়ারলাইন্সকে। সেগুলো হচ্ছে- ফ্রন্টিয়ার, টিএপি পর্তুগাল, অ্যারো মেক্সিকো, ইআই এআই এবং আভিয়ানকা।

সূত্র: আনন্দবাজার।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit