মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

পেকুয়ায় বন্যহাতির আক্রমনে কিশোরের মৃত্যু

এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯৭ Time View
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে মো. সাইমুন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে জাহেদুল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয় বলে জানা গেছে।স্বজনরা তাদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।সমবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামুরা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. সাইমুন চেপ্টামুরা এলাকার মমতাজুল হকের ছেলে। জাহেদুল ইসলাম একই এলাকার কলিম উল্লাহর ছেলে ও টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ মেস্ত্রী বলেন, “আমি ধান পাহারা দিচ্ছিলাম। একটু দূরে সাইমুন ও জাহেদও তাদের ধান পাহারা দিচ্ছিল। একটি টংঘরে তারা গল্প করছিল। হঠাৎ একটি বন্যহাতি টংঘর আক্রমণ করে।”নিহতের বড় বোন এস্তেহারা বেগম ও ভগ্নিপতি আব্দু ছমাদ বলেন, “বন্যহাতি প্রায় সময় লোকালয়ে ঢুকে ফসল বিনষ্ট করে। রাত ৮টার দিকে সাইমুন ও জাহেদ বাড়ির একটু দূরে পাকা ধান পাহারা দিতে যায়। সেখানে একটি হাতি তাদের আক্রমণ করে। খবর পেয়ে আমরা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।”টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit