শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

বুয়েটছাত্র ফারদিন হত্যার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নৌ পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সুনির্দিষ্ট প্রমাণসহ কোনো তথ্য পাইনি। ‘আমরা শুধুমাত্র তথ্যের ওপর কথা বলি।’

নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর ফারদিনের সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর ৮ নভেম্বর ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা রামপুরা থানায় তার ছেলের বন্ধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরই পুলিশ আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করে।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৪.১১.২০২২/রাত ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit