শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীর করা হয়রানিমূলক মামলায় গণগ্রেফতারে প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ীর করা হয়রানিমূলক মামলায় গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। নিরপরাধ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে চরাঞ্চলের পাঁচ শতাধিক নারী-পুরুষ।সোমবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার প্রামানিক সহ এলাকার ২১জন নিরপরাধ ব্যক্তির নামে ভারত সীমান্ত ঘেঁষা গোয়াইলপুরী এবং কালির আলগা চরাঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর আলম তাজেল’র ভাইয়ের করা মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে গোয়াইলপুরী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা কালু মোল্লা, আয়নাল হক, রায়হান আলী, রফিকুল ইসলাম মৃধা, জলিমুদ্দি, পারভীন বেগম, শাপলা বেগম ও শহর বানু প্রমূখ।বক্তারা বলেন, যাত্রাপুর ইউনিয়নের মাদকের গডফাদার নুর আলম তাজেল ও আল আমিন। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুলিশ গ্রেফতার না করে নুর আলম তাজেল’র ভাইয়ের মিথ্যে সাজানো মামলায় এলাকার ২১জন অসহায় মানুষকে ফাঁসাতে আসামী করা হয়েছে। পুলিশ তদন্ত ছাড়াই রহস্যজনকভাবে এলাকার নিরপরাধ মানুষকে গণহারে গ্রেফতার করেছে। যা দুঃখজনক। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

 

 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit