বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : দেশের সব জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রিপরিষদ সচিব ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছেন আদালত। একই সঙ্গে ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহারও বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা নিয়ে গণমাধ্যমে আসা কয়েকটি প্রতিবেদন যুক্ত করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আইন অনুসারে লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না। অথচ শীত মৌসুম সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে।

অবৈধ এসব ইটভাটা বন্ধসহ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত রুলসহ ওই আদেশ দেন।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit