শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নর্ড স্ট্রিমে বিস্ফোরণ : ঘটনার আগে এলাকায় ছিল দুই রহস্যময় জাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে ইউরোপে যাওয়া গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিমে বিস্ফোরণ নিয়ে অনেক সন্দেহ ও ষড়যন্ত্র তত্ত্বের কথা প্রচার পেয়েছে। এবার জানা গেল, দুটি জাহাজ তাদের ট্রান্সমিটারের সুইচ বন্ধ করে বিস্ফোরণের কয়েক দিন আগে নর্ড স্ট্রিম পাইপের পাশ দিয়ে অতিক্রম করেছিল। সম্প্রতি স্যাটেলাইট বিশ্লেষণ কম্পানি স্পেস-নোর তথ্যের বরাত দিয়ে দ্য ওয়্যার্ড সাময়িকী এ তথ্য জানিয়েছে।

গত ২৬ এবং ২৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে নর্ড স্ট্রিম ১ এবং ২-তে চারটি গ্যাস লিক ধরা পড়ে। ভূতত্ত্ববিদরা সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সিদ্ধান্তে পৌঁছান। তবে বেশ কয়েকটি দেশ ও সংস্থা একই সাথে সমান্তরাল তদন্ত শুরু করলেও সম্ভাব্য নাশকতার পেছনে কারা রয়েছে, তা এখনো উদ্ঘাটন করতে সক্ষম হয়নি।সাগরের সুইডিশ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত দুটি ছিদ্র হওয়ার ঘটনা তদন্ত করছে সুইডিশ সরকার। নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ নভেম্বরের শুরুতে ঘোষণা করেছিল, তারা গ্যাস পাইপলাইনের সংযোগস্থলে দুটি বড় গর্ত আবিষ্কার করেছে।

তদন্তের এই পর্যায়ে ওয়্যার্ড সাময়িকী জানাচ্ছে, দুটি অপরিচিত জাহাজ বিস্ফোরণের কয়েক দিন আগে বিস্ফোরণস্থলের আশপাশে ঘোরাফেরা করেছিল। স্যাটেলাইট-বিশ্লেষণ কম্পানি স্পেস-নো বিস্ফোরণের আগের সপ্তাহে কোন কোন জাহাজ এলাকাটি বা তার আশপাশ দিয়ে চলাচল করছিল তা তদন্ত করে প্রতিবেদনটি তৈরি করে। স্পেস-নোর বিশ্লেষণে দেখা যায়, ওই এলাকা এবং তার আশেপাশে তখন মোট ২৫টি জাহাজ অবস্থান করছিল। ২৩টিতে তখন স্বয়ংক্রিয় পরিচিতি ব্যবস্থার (এআইএস) ট্রান্সমিটার চালু ছিল।

উল্লেখ্য, এআইএস প্রযুক্তি বিশ্বের যেকোনো জায়গায় থাকা যেকোনো জাহাজের পরিচিতি এবং তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য রেকর্ড করতে সক্ষম। তবে ওই সময় দুটি জাহাজ (স্পেস-নোর মতে ৯০ থেকে ১৩০ মিটার দীর্ঘ) পাইপলাইনের কাছাকাছি অবস্থানে থাকলেও এআইএস ট্রান্সমিটারের চোখকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল।

স্পেস-নো বলছে, আলোচিত জাহাজ দুটির এআইএস ট্রান্সমিটার বন্ধ ছিল। সে কারণে তাদের চলাচল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। জাহাজগুলো তাদের অবস্থান এবং পরিচিতিমূলক সাধারণ তথ্য লুকানোরও চেষ্টা করেছিল বলে ওয়্যার্ড সাময়িকীর কাছে মন্তব্য করেন স্পেস-নোর সিইও জেরি জাভোর্নিক। স্যাটেলাইট কম্পানিটি বলছে তারা জাহাজগুলোর ব্যাপারে ন্যাটোকে তাদের পাওয়া তথ্য দিয়েছে। পশ্চিমা সামরিক জোটটি বিস্ফোরণের পরে ইতিমধ্যে বাল্টিক সাগরে তাদের উপস্থিতি জোরদার করেছে।  

ন্যাটো স্পেস-নোর বিশ্লেষণ দেখেছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। তবে ওয়্যার্ড সাময়িকীকে ন্যাটো বলেছে, তারা মনে করে পাইপে বিস্ফোরণের ঘটনাটি নিঃসন্দেহে একটি নাশকতা। চলমান সব ধরনের তদন্তকে তারা সমর্থন করে। সুইডেন এবং নর্ড স্ট্রিম এজি কম্পানি ছাড়াও আরো কয়েকটি দেশ এই বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছে। ডেনমার্ক সাগরে তার দেশের অর্থনৈতিক অঞ্চলের সীমানায় পড়া দুটি ছিদ্রের তদন্ত করছে। পাইপলাইনের দুই প্রান্তে থাকা জার্মানি এবং রাশিয়ার বিশেষজ্ঞরাও নাশকতার তদন্তের জন্য ওই অঞ্চলে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit