মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

করোনায় এক মৃত্যু, শনাক্তের হার ১ শতাংশেরও নিচে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪২৭ জন। একই সময়ে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জন হয়েছে।

আজ রবিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার সামান্য বেড়ে ০ দশমিক ৮৫ শতাংশ হয়েছে।

আগের দিন এই হার ছিল ১ দশমিক ২০ শতাংশ। এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন কভিড রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit